Frankenstein – Sourav Mitra || ফ্রাংকেনস্টাইন – সৌরভ মিত্র

Original price was: ₹459.00.Current price is: ₹344.00.

Availability: 5 in stock

SKU: antareep2 Category:
Guaranteed Safe Checkout

মেরি শেলি’র ‘ফ্র্যাংকেনস্টাইন’ কেবল কোনও উপন্যাস নয়— রহস্য-রোমাঞ্চ, মনস্তাত্ত্বিক বিকলন ও চরম ত্রাসের এক গথিক চিত্রপট। দৃশ্যমাধ্যমে সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসি কাহিনিতে পর্যবসিত হওয়ার বহু বহু পূর্বে এক আঠারো বছর বয়সি তরুণীর মস্তিষ্কে এই কাহিনি মুকুলিত হয়েছিল এক আতঙ্কগাথা হিসেবেই।
আতঙ্ক। এ আতঙ্ক কোনও সাধারণ ভৌতিক-অলৌকিক ঘটনাজনিত মুহূর্তের ভয়বোধ নয়। এ আতঙ্ক গভীর অতল এক স্থির সাগরের মতো হিমশীতল এক নিয়তির অমোঘ উপস্থিতি যেন। ‘ফ্র্যাংকেনস্টাইন’-এর দানব কেবল কোনও জড়বুদ্ধি কিস্তৃত কদর্য অঘটন নয়, তা হল ভিক্টর ফ্ল্যাংকেনস্টাইনের ধ্বংসের সূত্রপাত। সে-সূত্রপাত হয়েছিল এক নিবিড় দুর্যোগের রাতে, চুরি করা অস্থিমজ্জা-ত্বকমাংসের সংযোগে, ঈশ্বরের সৃষ্টির প্রতিস্পর্ধায়।
কিন্তু বিজ্ঞানের এই দুঃসাহসিক বিজয়যাত্রা দ্রুতই রূপান্তরিত হয় এক ভয়ানক ও রোমহর্ষক ইঁদুর-বিড়াল খেলায়। ভিক্টরের অভ্রভেদী অহংকার ক্রমে চুরমার হয়ে যায় চরম আতঙ্কে। আর্কটিকের জমাট বাঁধা বরফের বুকে নিজের স্রষ্টার ওপর প্রতিশোধ নিতে যখন সেই পরিত্যক্ত সৃষ্টি প্রয়োগ করে নিজস্ব বুদ্ধিমত্তা, সে-মুহূর্তটি তখন রোমাঞ্চের এক চরমতম সীমায় উপনীত।
এ কাহিনির প্রতিটি পাতায় পাঠকের পথ নির্দিষ্ট হয়ে যায় এক চূড়ান্ত প্রশ্নের অভিমুখে। প্রকৃত দানব কে? একাকিত্বের যন্ত্রণাবিদ্ধ এই কিম্ভুত সৃষ্টিটি, নাকি তার স্রষ্টা সেই মানুষটি যে ঈশ্বরের সমকক্ষ হয়ে ওঠার সাহস দেখিয়েছিল?
“You are my creator, but I am your master. Obey!”
“তুমি আমার স্রষ্টা হতে পারো, কিন্তু আমি তোমার প্রভু; আদেশ পালন করো!”
একদিকে হাড়হিম করা ট্র্যাজেডি, অন্যদিকে টানটান উত্তেজনার এক রোমাঞ্চকর যাত্রা- মেরি শেলি’র এই কালজয়ী সৃষ্টি নিষিদ্ধ জ্ঞান ও অপার মোহের প্রতি এক চরম সতর্কবার্তা। প্রহেলিকা, কুহেলি আর নৈতিক অবক্ষয়ের এই অন্ধকার জগতে প্রবেশের চাবিকাঠি লেখিকা লুকিয়ে রেখেছেন এ উপন্যাসের পাতায় পাতায়।
পাঠক, প্রবেশ করুন সে-জগতে, উপলব্ধি করুন অন্ধকারের গর্ভে নিহিত রহস্যের নিবিড় হাতছানি। এ বইয়ের পাঠযাত্রার শেষে দাঁড়িয়ে রয়েছে সেই অমোঘ গন্তব্য- যে-বিন্দুতে উপলব্ধি করা যায় আমাদের নিজেদের অন্তর্নিহিত অন্ধকারের চেয়ে বড়ো দানব আর হয় না। পাঠক, আপনাকে সেই উপলব্ধিবিন্দুতে স্বাগত জানাই।

Weight 0.5 kg
Dimensions 21 × 18 × 2 cm
Author Name

Binding

Language

Publisher

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Shopping Cart
62cc769f b440 4b84 93c0 1b3b41c55563 1153x1600 crop center.jpgFrankenstein – Sourav Mitra || ফ্রাংকেনস্টাইন – সৌরভ মিত্র
Original price was: ₹459.00.Current price is: ₹344.00.

Availability: 5 in stock

Scroll to Top