দ্বিতীয় বিশ্বযুদ্ধকালিন ইউরোপ। প্রতিটি দেওয়ালে ফিসফিস করছে নতুন কোনো চক্রান্ত, বাতাসে ভেসে বেড়াচ্ছে নতুন কোনো নাৎসি ষড়যন্ত্রের পূর্বাভাস, প্রতিটি অচেনা মানুষ একে অপর কে ভাবছে একজন স্পাই! কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা এখন দুর্ভেদ্য রহস্য! গুজবে উড়ে বেড়াচ্ছে পারমাণবিক বোমা, হলোকাস্ট আর নাৎসি অকাল্ট চর্চার খবর! সবটাই কি নেহাত গুজব? নাকি সত্যিই কোনো অপশক্তির সাহায্য নিতে চাইছে মরিয়া নাৎসিরা? এর মধ্যেই চলছে কোন একটা অতিলৌকিক খেলা? সাম্যরক্ষার অলীক আদিম খেলা! কে যে কার দলে বোঝা দায়! আর ওই নোয়া লোকটা কে? কি চায় সে? কোথা থেকে এসেছে?
হয়তো ঠিক বলেছিলেন বিজ্ঞানী আলবার্ট,
“ভগবান, শয়তান, ভালো, মন্দ সব কিছুই আসলে আপেক্ষিক! All is Relative!”










Reviews
There are no reviews yet.